বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২২

ধামরাইয়ে জমি নিয়ে সংর্ঘষ শিশু নারীসহ আহত ১০


ঢাকার ধামরাইয়ে জমি দখল নিয়ে সংর্ঘষে শিশু ও নারীসহ ১০ জন আহত হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মঙ্গল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আজ বিকেলে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি গ্রামের শিখা বেগমের জমি দিয়ে জোরপূর্বক রাস্তানিতে চায় একইএলাকার ফজলু মিয়া গংরা। এসময় শিখা বেগম গংরা বাঁধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেফজলু মিয়া, বজলু মিয়া, লাভলু মিয়া, সবুজ মিয়া, ফয়সাল। এতে লতিফ বেগম, শিখা বেগম, আমেনা বেগম, শিশু জান্নাতুল আক্তার, তাহমিনা আক্তার, তাসফিয়াসহ ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে লতিফা বেগমের অবস্থা আশংকাজনকবলে জানা গেছে। প্রথমে তাকে ধামরাই সরকারি হাসপাতালে নিলে তার অবস্থা দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরের্ফাড করে। 

এবিষয়ে শিখা বেগম বলেন, ফজলু মিয়ারা সকাল বেলা লোহার রড ও দা ছ্যান নিয়ে জোরপূর্বক আমাদের জমির ওপর দিয়েরাস্তা নিতে চাই। আমরা বাঁধা দিতে গেলে আমাদের বেদম পিটিয়ে আহত করে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, জমি নিয়ে সংর্ঘষের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১