আপডেট : ২৬ February ২০২২
বাগেরহাটের মোরেলগঞ্জে রাস্তা দখল করে ব্যবসা ও জনভোগান্তি সৃষ্টির কারনে আজ শনিবার ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সকালে মোরেলগঞ্জ পৌর বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাজারে সরকারি রাস্তা দখল করে ফল ও পানের ব্যবসা করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টির জন্য সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল, পান ব্যবসায়ী- রতন দাস, পরিমল দাস, ফল ব্যবসায়ীরা রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনির, জামাল হোসেন, লিটন শরীফ। এদেরকে ২শ’টাকা হতে ১ হাজার টাকা পর্যন্ড অর্থদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১