আপডেট : ২৫ February ২০২২
ঢাকার দোহার উপজেলার কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শামছুল আলমকে ও এএসআই মো. জসিম উদ্দিনকে ঢাকা অঞ্চলের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে। জানা যায়, ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় অতিরিক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার) ও নৌ-পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামের হাত থেকে মো. শামছুল আলম ও মো. জসিম উদ্দিন ক্রেস্ট গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুলাইমান মিয়া, সহকারী পুলিশ সুপার হাসান ইনামসহ ঢাকা অঞ্চলের পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। এবিষয়ে মো. শামছুল আলম জানান, শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা ১ আসনের সাংসদ সালমান এফ রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তার এ প্রাপ্তিতে পেশাদারিত্ব ও কর্ম উদ্দীপনা আরও বাড়িয়ে দিবে। পাশাপাশি তিনি এলাকাসহ নৌ-অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সামছুল আলম ও এএসআই মো. জসিম উদ্দিন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১