বাংলাদেশের খবর

আপডেট : ২৫ February ২০২২

দোহারে বিপুল পরিমান কারেন্ট জালসহ ১ জেলে আটক


ঢাকার দোহার উপজেলায় অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরার অপরাধে চলমান জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ১ জেলেকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকালে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ হাজার ৫শত মিটার কারেন্ট জাল যার মূল্য ১৫ লক্ষ ৪৫ হাজার টাকা ও ৯০ কেজি জাটকা জব্দ করা হয়। এ বিষয়ে দোহার থানায় মৎস্য আইনে একটি মামলা হয়েছে।

এসময় জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

এ বিষয়ে মাহমুদপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. সামসুল আলম জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১