বাংলাদেশের খবর

আপডেট : ২৫ February ২০২২

৩২ বছর ধরে এক পায়ে ভর দিয়ে জীবন যুদ্ধ করছেন আনোয়ার


৩২ বছর আগে বা পায়ে ফোঁড়ার কারণে সম্পূর্ণ পা-ই কেটে ফেলতে হয়। সেই থেকে এক পা’র উপর ভর করেই চলছে সংসার জীবন। সংসারে বয়স্ক মা ও স্ত্রী ব্যতিত কেউ না থাকায় নিজেকেই জীবিকা নির্বাহের জন্য হাল ধরতে হয়েছে বাবা মারা যাওয়ার পরই। সেই থেকে চলছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় চরপাড়া গ্রামের বাসিন্দা দরিদ্র আনোয়ার হোসেনের জীবন।

আজ শুক্রবার হতদরিদ্র আনোয়ার হোসেনের সাথে বাংলাদেশের খবরের এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, দু মুঠো খাবার খেয়ে বাঁচার কথা ভেবে পঙ্গু পা নিয়েই প্রথমে একটি ইজিবাইক চালিয়ে সংসার চালায়। তার কয়েক বছর পর আবারও শারীরিক অসুস্থ্যতার কারণে আর্থিক সংকটে শেষ সম্বল একমাত্র উপার্জনের বাহনটিও বিক্রি করে ফেলতে হয়। তারপর যেনো জীবন থমকে দাঁড়ায়। তবুও থেমে থাকেন নি আনোয়ার। সুস্থ্য হয়ে স্ত্রীর সহযোগিতায় জীবিকা নির্বাহের জন্য তিনি কৃষি কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় এ বছরও ১০ শতাংশ জমিতে কয়েক প্রকার সবজি আবাদ করেছেন। ফলন ভালো তাই অধিক লাভবানেরও আশা করছেন তিনি। জানতে চাইলে বলেন, তিনি কখনো কৃষি সহায়তা পাননি, তবে পেলে আরো বেশি জায়গা লিজ নিয়ে তিনি প্রতিটি মৌসুমের ফসল আবাদ করার ইচ্ছা প্রকাশ করেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পালের সাথে কথা হলে তিনি বলেন, তার ব্যাপারে খোঁজ নিয়ে জানা হবে। যদি সে কৃষক বান্ধব হয় তাহলে তাকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কৃষি কাজে অগ্রসর থাকলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাকে প্রতি মৌসুমে ফসল আবাদ করার ব্যবস্থা করে দেবো।

আনোয়ারের মতো ব্যক্তির পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা বলে মনে করেন, মতবিশেষজ্ঞরা। তাদের সহযোগিতায় পাল্টে যেতে পারে একটি পরিবারের আশা-আকাঙ্খা। বিত্তবানদের সহযোগিতা পেলে আনোয়ারের মতো এরকম হাজারো পরিবারের কষ্ট দূর হতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১