আপডেট : ২৫ February ২০২২
মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার বিকালে আলখায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ডাক্তার মোশায়েদ রহমান মুনের তত্বাবধানে উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প,বাজার,মাদরাসা,মসজিদ ও মন্দিরে ১শত সাবমার্সিবল পানির পাম্প বিতরণ করা হয়েছে। বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু , মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ, ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক স্বজিব, শফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১