বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২২

গলাচিপায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র উদ্বোধন


‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র উদ্বোধন ও ট্রান্সফরমার চুরি প্রতিরোধ কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের জুলেখা বাজারে জোনাল অফিসের আওতায় গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা আ. লীগের সহসভাপতি মুজিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার প্রকাশনা সম্পাদক কাওসার আহম্মদে তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহামুদ হাসান ডিউক, সদস্য ফিরোজ আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল আজাদ, ত্রাণ সম্পাদক ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল্লাহ্, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস প্রকৌশলী মোঃ মাঈনুদ্দিন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বিএনপি-জামায়েত জোট সরকারের আমলে দেশে বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। আর শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে প্রতিটি মানুষের ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌছে দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১