বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২২

ভোলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলো ৫'শ হতদরিদ্র পরিবার


প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলায় হতদরিদ্র অসহায়-দুস্থ ৫'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে ভোলা সরকারি বালক স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আটা, সোলা, লবন। 

ভোলা জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম উপস্থিত থেকে এসব পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুন আল ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ অপু সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 

প্রধানমন্ত্রী উপহার সহায়তা পেয়ে অসহায় এসব পরিবারের সদস্যদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। পর্যায়ক্রমে ১ হাজার হতদরিদ্র গরিব-অসহায় পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১