আপডেট : ১৬ February ২০২২
নেত্রকোণার কলমাকান্দায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল মঙ্গলবার রাতে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাবই এলাকায় এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে নেয়। স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত্যুর দিন থেকে ৮/১০ দিন আগে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাবই মোড়ে অবস্থান করছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি। এরপর এলাকাবাসীর মধ্যে কেউ না কেউ ওই অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খাবার দিতেন। গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ওই পাবই মোড় থেকে সিধলী এলাকায় যাওয়ার পথে বাম পাশে জনৈক হাবিব ফিসারিজ পাড়ে ঘরে কোনায় মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন , স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতেই অজ্ঞাত মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি । সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক্রাইমসিন মেনেজমেন্ট টিমের সহযোগিতায় আংগুলের ছাপ দিয়ে অজ্ঞাত মৃত ব্যক্তির লাশ শনাক্তের চেষ্টা করা হবে বলে জানান তিনি ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১