বাংলাদেশের খবর

আপডেট : ১৬ February ২০২২

মেয়র টিটুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল


ময়মনসিংহ সিটি মেয়র মো ইকরামুল হক টিটুর সুস্থতা কামনায় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংঘঠন, মসজিদ মাদ্রাসা’ সিটি কর্পোরেশনসহ নগরীর সর্বত্রই পৃথক পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনপ্রিয় এ নেতার অসুস্থ্যতার খবরে উদ্বিগ্ন নগরবাসীরা।

মঙ্গলবার বিকেলে নগরির শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র সামীমা আক্তার, বিভিন্ন ওর্য়াড কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারিতে হোচট খেয়ে পড়ে গিয়ে পায়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন মেয়র ইকরামুল হক টিটু। তার বাম পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শে বর্তমানে পূর্ণাঙ্গ বিশ্রামে রয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১