আপডেট : ১৬ February ২০২২
কক্সবাজারের টেকনাফে মো. রফিক (৩৫) নামের এক ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে স্বশস্ত্র দুবৃর্ত্তরা। সে হ্নীলায় সীমান্তরক্ষী বিজিবির মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সোর্সের দায়িত্ব পালনকারী হিসেবে পরিচিত। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান বিষয়টি নজরে এসেছে জানিয়ে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা যায়, ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দিকে একদল মুখোশধারী স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ হ্নীলা হোয়াব্রাংয়ের বেড়িবাঁধ সংলগ্ন এলাকার এক বাড়িতে নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিজিবির সোর্স হিসেবে পরিচিত মো. রফিককে (৩৫) চোখ-মুখ বেঁধে অস্ত্রেরমুখে জিম্মি করে পানখালী হয়ে পশ্চিমের পাহাড়ে নিয়ে যায়। অপহৃত রফিকের বৃদ্ধা মা আমেনা, স্ত্রী রুবী ও ৩ জন কন্যা সন্তান রয়েছে। অপহৃত রফিক আসলেই বিজিবির সোর্স কি না তা এই রিপোর্ট লেখা পর্যন্ত স্পষ্ট করা যায়নি। স্থানীয় একাধিক সূত্র মতে, সে পুরাতন রোহিঙ্গা নাগরিক। নাফনদীতে দীর্ঘদিন ধরে মাছ শিকারের সুযোগে বিজিবির সাথে তার পরিচয় হয় এবং সুসম্পর্ক গড়ে উঠে। এরপর সে আস্তে আস্তে বিজিবির সোর্স হিসেবে কাজ করে। গত ৬ মাস আগে বিভিন্ন পয়েন্ট থেকে বিজিবি বড় ধরনের মাদকের চালান জব্দ এবং আসামি আটক করতে সক্ষম হয়। এরই সুত্র ধরে আলীখালী, লেদা, খারাংখালী, নয়াবাজারসহ স্থানীয় কয়েকজন মাদক কারবারী গড়ফাদার এবং কুতুপালং,বালুখালী ও থাইংখালী কেন্দ্রিক রোহিঙ্গা মাদক কারবারী গডফাদারেরা অপহরণ করে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছিল। এছাড়া নাফনদীর বুকে জেগে উঠা চরে অবস্থানরত স্বশস্ত্র রোহিঙ্গা মাদক কারবারীরা তাদের মাদকের চালান খালাসে সহায়তার জন্য প্রস্তাব দেয়। সে তাতে সম্মত না হওয়ায় সেখান থেকেও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এদিকে আকস্মিক লোকালয়ে স্বশস্ত্র রোহিঙ্গা গ্রুপের হানায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। তারা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১