বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, সাবেক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্, ভাষা সৈনিক মিয়া মতিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার, বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালু প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, ২০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হবে। ২১ ফ্রেব্রুয়ারি সকালে সরকারি-বেসরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ১১টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে মসজিদ-মন্দিরে ভাষা শহীদদের জন্য বিশেষ প্রার্থনা এবং বিকালে একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১