বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২২

বেনাপোলে ২০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক


যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের (৩কেজি ৮৯১ গ্রাম) বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বালুন্ডা কেস্টপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

আটককৃত স্বর্ণ ও পাচারকারী দুই জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১