বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় কৃষি কর্মকর্তার মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় এ. কে. এম. আশরাফ শান্ত (২৭) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শান্ত জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।

এ ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে শান্তকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শান্ত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১