আপডেট : ১৩ February ২০২২
সারাদেশের ন্যায় রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এইচএসসি ও আলীম পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবছর আখাউড়ায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। শতকরা গড় পাশের হার ৯৬.৭১। এরমধ্যে ফলাফলে তাক লাগিয়েছে ক্যামব্রিয়ান কলেজ। এই কলেজ থেকে ৬১ জন জিপিএ-৫ পেয়ে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এছাড়া আলীম পরীক্ষায় পাশের হার ৯৪.৩২। তবে মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার উপজেলার ৪টি কলেজ থেকে ৯৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯১২জন। অকৃতকার্য হয়েছে ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। এর মধ্যে আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ সর্বোচ্চ ৬১ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞানে ৫৯ ও ব্যবসায় শিক্ষায় ২জন। আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৮, মানবিক বিভাগ থেকে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ জন। এছাড়া ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এদের মধ্যে মানবিক বিভাগ থেকে ২জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ জন। এদিকে উপজেলার ৩টি মাদ্রাসা থেকে ৮৮ জন আলীম পরীক্ষায় অংশ নিয়ে কৃতকায় হয়েছে ৮৩ জন, ফেল করেছে ৫ জন। জিপিএ-৫ নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১