আপডেট : ১১ February ২০২২
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদরে কলমাকান্দা বাজারের চাঁনপুর মোড়ে আলম টেলিকমে চুরি'র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে চুরির ঘটনা ঘটে । এ ঘটনায় বাজার ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। বাজারের গুরুত্বপূর্ণ ওই এলাকায় বার বার কিভাবে চুরির ঘটনা ঘটে বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে ব্যবসায়ীরা। নুরে আলম বলেন, আমরা প্রতিদিনের মতো বৃহস্পতিবার প্রায় রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। কলমাকান্দা বাজারের সাপ্তাহিক দোকান বন্ধ থাকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত। টিনসেট মোবাইল মার্কেটের জমিদারের স্ত্রী শুক্রবার দুপুরে তার বাড়ির ছাদে গেলে দোকান ঘরে ওপরে চালের টিনের দুটি কাটা দেখতে পান।পরে আমি খবর পাই। এসময় দোকানে থাকা ৭০টি দামী মোবাইল সেটসহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানা পুলিশকে অবহিত করি। খবর পেয়ে পুলিশ পরিদর্শন করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১