আপডেট : ১১ February ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ জুয়েল (২০) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার দুপুরে রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক জুয়েল নরসিংদীর রায়পুরা খলাপাড়া গ্রামের আতাউর মিয়ার পুত্র। রেলওয়ে পুলিশ জানায়, দুপুরে এসআই আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে স্টেশন প্লাটফর্মে অভিযান চালান। এসময় তার গতিবিধি দেখে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তার দেহ তল্লাশি করে দুই শত পিস ইয়াবা উদ্ধার করে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সে একজন মাদক কারবারি। তার দেহ তল্লাশি করে দুই শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১