বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২২

গবেষণায় পরমাণু শক্তি কমিশনের সহযোগিতা পাবে জবি 


গবেষণায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নানাবিধ সহযোগিতা, সুবিধা পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ লক্ষ্যে  বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর কার্যালয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসুদ কামাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক চুক্তিতে সই করেন। 

এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষে কমিশনের সদস্য (পরিকল্পনা) ড. এম. আজিজুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) ড. সৈয়দ মোহাম্মদ হোসেন   এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. পরিমল বালা স্বাক্ষী হিসেবে চুক্তিতে সই করেন। 

এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সদস্য ও পরিচালকবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্বিবদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এ চুক্তি আওতায় একাডেমিক ও বৈজ্ঞানিক সহায়তা বিনিময়; যৌথ গবেষণা কার্যক্রম ও গবেষণা প্রকাশনার উদ্যোগ গ্রহণ; গবেষণার জন্য সক্ষমতা বৃদ্ধি ও পরীক্ষাগার স্থাপন; পারষ্পরিক সম্পর্কযুক্ত বিষয়ের উপর যৌথ সেমিনার, সম্মেলন বা কর্মশালার আয়োজন; প্রকাশনা, প্রতিবেদন, অন্যান্য একাডেমিক উপকরণ ও তথ্য বিনিময়সহ বিভিন্ন সুবিধা পাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরীক্ষাগার ব্যবহার এবং প্রশিক্ষণের সুবিধা লাভ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১