আপডেট : ০৯ February ২০২২
তৃতীয় বারের মতো মেয়র হিসেবে শপথ নিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মেয়রের শপথের পর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। গত ১৬ জানুয়ারি নাসিকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়। উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। সেসময় নির্দলীয় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান সাংসদ শামীম ওসমানকে ১ লাখ ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী। ২০১৬ সালে ৮০ হাজার ভোটের বিএনপির সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন তিনি। সে সময় সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৪৪ ভোট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১