বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২২

মসজিদের মিনার ভেঙ্গে প্রাণ গেল শ্রমিকের


কক্সবাজারে পুরনো মসজিদ ভাঙ্গার কাজ করতে গিয়ে ইমরুল কায়েস নামে এক ভাঙ্গারি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল ৮ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের নুনিয়াছড়ায় এই ঘটনা ঘটনা।

নিহত শ্রমিক কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়ার নজির আহমদ’র পুত্র।

নিহত শ্রমিকের সহযোগী মোঃ ইউসুফ জানান, নুনিয়াছড়ার পুরনো মসজিদটি ভেঙ্গে নতুন করে ভবন নির্মাণের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এ জন্য তাদের মসজিদ ভাঙ্গার দায়িত্ব দেয়া হয়। গতকাল নিহত ইমরুল কায়েস সহ তারা মসজিদের ছাদ ভাঙ্গার কাজ করছিলেন। ওই সময় হঠাৎ মসজিদের মিনারটি ভেঙ্গে পড়ে। এতে গুরুতর আহত হন ইমরুল কায়েস। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১