আপডেট : ০৮ February ২০২২
নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট কার-অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুবর্ণচরের চর আমানউল্যাহ ইউনিয়নের কিরণ চন্দ্র দাসের ছেলে জুয়েল চন্দ্র দাস (২৮) ও কিশোরগঞ্জের ভৈরবের মো. জসিম উদ্দিন (৬০)। স্থানীয়রা জানান, দুপুর আড়াইটায় সোনাপুর-চেয়ারম্যান ঘাটের মূল সড়কে হঠাৎ একটি মোটরসাইকেল উঠে পড়ে। একই সময়ে চেয়ারম্যান ঘাট থেকে একটি অটোরিকশা আসছিল। এরপর বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিনের মৃত্যু হয়। আহত অবস্থায় জুয়েলকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১