আপডেট : ০৮ February ২০২২
বিস্কুট খাইয়ে অজ্ঞান করে এক অটো চালককে অটোসহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় অভিনব এই কায়দায় অটোটি ছিনতাই করে সঙ্ঘবদ্ধ এক দল। ঘটনাটি ঘটে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ঠাকুরবাড়ী কান্দা এলাকায়। অচেতন অবস্থায় উদ্ধারের পর এমনি ঘটনার বিবরণ দেন অটো চালক মোঃ আল আমিন (৩০)। ভুক্তভোগী আল আামিন কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নলছাপড়া গ্রামের বাসিন্দা। আল আামিনের পরিবার সূত্রে জানান, গতকাল বিকেলে কলমাকান্দা থেকে দুইজন যাত্রী নিয়ে দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে পালপাড়া নামক এলাকায় ওই দুইজন এক দোকান থেকে বিস্কুট কিনে। তারপর দুর্গাপুর-কলমাকান্দা সড়কের চন্ডিগড় বাজার পার হয়ে বিভিন্ন কৌশলে তাকে বিস্কুট খাওয়ানো হলে কিছুক্ষনের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে আলামিন। এরপর পৌরশহরের ভাঙ্গা ব্রীজ নামক জায়গায় নিরব ফাঁকা পেয়ে আলআামিনকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে অটো ও টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আল আামিন এর বড় ভাই মোঃ তাজুল মিয়া বলেন, আলামিনের ফোন থেকে কল আসে সে অজ্ঞান হয়ে পড়ে আছে দুর্গাপুরে। তার পাশে ফোনটা পাওয়া যায়। এরপর আমরা দ্রুত দুর্গাপুরে গিয়ে আলআামিন কে বাড়িতে নিয়ে আসি। ঘটনার প্রায় ৫-৬ ঘন্টা পর ২বার জ্ঞান ফিরলেও আবারও অজ্ঞান হয়ে আছে। আলআমিন সুস্থ্যহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ধারণা করা হচ্ছে বিস্কুট সাথে কৌশলে চেতনানাশক মিশিয়ে আলআমি কে খাওয়ায় সঙ্ঘবদ্ধ চত্রুটি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি মীর মাহবুবুর রহমান জানান, অর্থ ছিনতাইয়ের ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১