বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২২

মির্জাপুরে চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদের নবাগত আট চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনের ৯৬ জন মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ পাঠ করান, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও মেম্বারদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি’র সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১