বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২২

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ


দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়া শ্রমিকরা দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাস কাউন্টারের টিকিট মাস্টাররা জানিয়েছেন, দৈনিক মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে মালিক পক্ষকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু তারা সেই দাবি না মানার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।

তবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব গণমাধ্যমকে বলেন, শুধুমাত্র দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন অনেকেই বাস বন্ধ করছে শুনছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১