বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২২

বাকীতে মাল না দেয়ায় মুদী দোকানীকে হত্যা


গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানী গাউজ দা‌ড়িয়া (৪৫) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকীতে মাল না দেয়ায় ওই ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

গত ২ ফেব্রুয়ারী রাতে ঘুম থেকে উঠিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি নিজ মুদী ঘুমিয়ে ছিলেন।পরে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে দেয়। পরের দিন ৩ ফেব্রুয়ারী সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় জনগন পুলিশে খবর দেয়।পুলিশ নানাভাবে তদন্ত করে একই এলাকার ইস্রাফিল মোল্লা, আজিজুর দাড়িয়া ও বজলু দাড়িয়াকে গ্রেপ্তার করে।

আজ রোববার সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)নিহাদ আদনান তাইয়ান সাংবাদিকদেরকে জানান, ধারের টাকা, দোকানে বাকির টাকা চাওয়া, নতুন করে বাকী না দেয়া এবং লোকজনের মধ্যে বাকি টাকা চেয়ে লজ্জা দেয়ার কারণে হত্যাকারীরা মুদী দোকানীকে হত্যা করে বলে পুলিশ জানায়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১