বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২২

ঝিনাইগাতীতে ৪টি অবৈধ করাত কলের যন্ত্রাংশ জব্দ


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাগলার মুখ এলাকায় অবৈধ ৪টি স’মিল এর যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, স’মিল মালিক তোতা, তুহিন, চাঁন মিয়া ও মোজাফফর আলী দীর্ঘদিন যাবত লাইচেন্স বিহীন স’মিল স্থাপন করে বন বিভাগের মূল্যবান শাল গজারীসহ বিভিন্ন গাছ চিড়াই করে আসছে। এছাড়াও বন ও করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে স’মিল স্থাপন করায় বন ও করাতকল আইনে ওই স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন, সহকারী বন সংরক্ষক ও ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১