আপডেট : ০৬ February ২০২২
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, এখন থেকে রাস্তা, সেতু, বাড়িসহ সিটি করপোরেশন এলাকায় যে কোন অবকাঠামো নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল ও জলাশয় সংরক্ষণ ও রক্ষাণাবেক্ষণ নিয়ে নিজ মন্ত্রণালয়ে এক সভায় এ কথা জানান তিনি। রাজধানীতে ইস্টার্ন হাউজিং অবৈধ ভাবে যে সব খাল ও জলাশয় ভরাট করেছে সেগুলো উদ্ধার করতে সিটি করপোরেশনকে দায়িত্ব পালনের নির্দেশও দেন স্থানীয় সরকার মন্ত্রী। সভায় ঢাকার খালগুলো নাব্যতা ফিরিয়ে আনতে নিজেদের কর্মকাণ্ড ও সমস্যা গুলো তুলে ধরেন ঢাকার দুই মেয়র।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১