আপডেট : ০৬ February ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ ১০টি মাদক মামলার পলাতক আসামীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় চালানো পুলিশের এ অভিযানে গাঁজা ও স্কপ জাতীয় মাদক উদ্ধার করা হয়। আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, এসআই নিয়ামুল হুসাইনের নেতৃত্বে আমোদাবাদ এলাকা থেকে চার কেজি গাঁজাসহ পাঁচটি মাদক মামলার পলাতক আসামী ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে রমজান মিয়া ও কিশোরগঞ্জের বাজিতপুরের গিয়াস উদ্দিনের ছেলে পলাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে আখাউড়া থানার এএসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে নুরপুর মধ্যপাড়া থেকে লিয়াকত আলীকে ৪০ বোতল স্কপ সিরাপসহ গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়ার সামাদ মিয়ার ছেলে লিয়াকতের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। লিয়াকত বর্তমানে নুরপুর মধ্যপাড়াতেই থাকেন। এদিকে এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী দেবগ্রাম উত্তরপাড়ার হেলাল মিয়ার ছেলে মো. রজব মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। উপজেলার মনিয়ন্দের মান্নান মিয়ার ছেলে মাদক মামলার আসামী মো. বাদল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এএসআই মো. শাহজাহান শেখ ও এএসআই আজিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, শনিবার বিকাল থেকে পুলিশের এ বিশেষ অভিযান চালানো হয়। নির্বাচনসহ বিভিন্ন কারণে ব্যস্ততা কাটিয়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আটকৃতদেরকে মামলা দায়ের পূর্বক দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১