আপডেট : ০৪ February ২০২২
রাজধানীর পল্লবী থানা পুলিশ ১০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জনি (২৮), ইব্রাহিম (২৯) এবং হাসেম (৩০)। গতকাল বৃহস্পতিবার রাতে বাউনিয়া বাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। থানার ওসি পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানার, গোপন সংবাদের ভিত্তিতে বাউনিয়া বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ১০২ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। তিনি বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও জনির বিরুদ্ধে দুটি এবং ইব্রাহিম ও হাশেমের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে শুক্রবার মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১