বাংলাদেশের খবর

আপডেট : ০১ February ২০২২

হালুয়াঘাটে অটোরিকশা কেড়ে নিল ৫ বছরের শিশুর প্রাণ


ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল গোরকপুর সড়কে পূর্বপাবিয়াজুরী এলাকায় এ ঘটনাঘটে। এতে ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। 

নিহতের শিশুর নাম হাওয়া। তার বাড়ি উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ রামনাগর গ্রামের নজরুল ইসলামের সন্তান । 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাওয়া নানার বাড়ি উপজেলার পূর্ব পাবিয়াজুরী এলাকায়। গত কয়েকদিন আগে নানা বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে নানা বাড়ির ২০০ গজ দুরে বিপরীত দিক থেকে আসা এক ব্যাটারিচালিত অটোরিকশা চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। 

পরে এলাকাবাসী অটোচালককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অটোচালককে আটক করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১