আপডেট : ৩১ January ২০২২
ঈশ্বরদীর দু’টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপন ও ইটপ্রস্তত আইন লঙ্ঘনের অভিযোগে উপজেলার লক্ষ্মীকুন্ডা গ্রামের মেসার্স ন্যাশনাল ব্রিকস ও নবীনগর ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় মেসার্স ন্যাশনাল ব্রিকসের স্বত্বাধিকারী শামসুল ইসলামকে ৫০ হাজার ও নবীনগর ব্রিকসের স্বত্বাধিকারী নূরুল ইসলামকে ২৫ হাজার ও অপর স্বত্বাধিকারী আসাদুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক পি এম ইমরুল কায়েস বলেন, অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১