বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২২

লালপুরে সার্টারগান উদ্ধার


নাটোরের রালপুরে পরিত্যক্ত অবস্থায় একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।

গতকাল রোববার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এস্কেবেটর (ভেকু) দিয়ে পুরাতন ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজ নির্মানের জন্য মাটি খননের সময় একটি সাটার গান ও একটি আগ্নেয় অস্ত্রের বাটের অংশ দেখতে পায় এস্কেবেটর এর চালক সহ স্থানীয়রা।

খবর পেয়ে লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক ও এসআই তৌফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাট উদ্ধার করে নিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১