আপডেট : ৩০ January ২০২২
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া ক্যাম্পের ১২৮৮ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। রোববার দুপুর ও বিকেলে দুই দফায় উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হতে ১২৮৮ জন রোহিঙ্গাদের নিয়ে ৩০ টি বাস , এ্যাম্বুলেন্স ও পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রোববার দুপুর ও বিকেলে দশম ধাপের প্রথম পর্যায়ে ৭১৮ জন ও দ্বিতীয় পর্যায়ে ৫৭০ জন রোহিঙ্গা শরণার্থী চট্টগ্রামের পথে রওনা হয়। এ ছাড়াও ভাসানচর থেকে আসা কিছু রোহিঙ্গা উৎসাহ দেওয়ার জন্য এবং এখান থেকে ভাসানচরের সুযোগ-সুবিধা দেখতে যাচ্ছে এমন অতিথি রোহিঙ্গা শরণার্থীদের ১৪৭ জন ভাসানচর রওনা হয়েছে। পরে তাদেরকে চট্টগ্রাম থেকে সকল প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়। রোহিঙ্গাদের বিশাল বহরের সামনে ও পেছনে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দশম দফার স্বেচ্ছায় রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেছেন রোহিঙ্গারা। উখিয়াস্হ ১৪ আর্মড পুলিশ ব্যটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো নাইমুল হক জানান, এপিবিএন সদস্যদের সহায়তায় ৪৮৩ পরিবারের ১২৮৮ জন রোহিঙ্গা, ৩০টি বাস, ৭টি কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্স যোগে উখিয়া ডিগ্রী কলেজ হতে জেলা পুলিশের স্কটসহ ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১