বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২২

আইসোলেশনে জেসিন্ডা আরডার্ন


করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসায় স্বেচ্ছায় তিনদিনের আইসোলেশনে গেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আজ রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি রোববার করোনা পরীক্ষা করিয়েছেন। ফলাফলের জন্য সোমবার অবধি অপেক্ষা করতে হবে।

করোনা সংক্রমণ ঠেকাতে অনন্য সফল দেশগুলোর একটি নিউজিল্যান্ড। তবে ওমিক্রন ছড়িয়ে পড়ায় দেশটিতে কিছুটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ দেশটিতে নতুন করোনা শনাক্ত হয় ১০৩ জনের।

করোনা মহামারীর গত দুই বছরে ৫০ লাখ নাগরিকের এই দেশটিতে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ১৫ হাজার ৯১০ জন এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১