বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২২

মমেক করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ রোগী। তাদের মধ্যে দুজন ছিলেন করোনা পজিটিভ ও তিনজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া ৫ জনের মধ্যে চারজনই ময়মনসিংহ জেলার এবং অন্যজন শেরপুরের বাসিন্দা। 

এদিকে হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আজ রবিবার (৩০ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের মায়া রাণী (৬৪) ও শেরপুর সদরের লুৎফর রহমান (৪২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫), ভালুকার নুরুল হক (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার দুলাল মিয়া (৫২) মারা যান।

তিনি জানান, ইউনিটটিতে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৭ জন। এ ছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১