আপডেট : ২৯ January ২০২২
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে ময়মনসিংহের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা উপসর্গে মারা গেছেন আরো চারজন। এরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মিম (১৮), জামালপুরের মো. হালিম (৬০), টাঙ্গাইল মধুপুর উপজেলার সামাদ (৫৫), এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার আশালতা সরকার (৬৮)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন। করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, ১০ জন নতুন ভর্তিসহ ৮৬ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১