বাংলাদেশের খবর

আপডেট : ২৭ January ২০২২

সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১


সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার জিপিএইচ ইস্পাত লিঃ এর রড তৈরী কারখানার ভিতর বিদেশ থেকে আনা স্ক্র্যাপ লোহা কাটিং করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এমন সময় ছিন্নভিন্ন হয়ে যায় এক শ্রমিকের দেহ। পরে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত শ্রমিকের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র রঞ্জিত দাস (৩০) বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত)সুমন বনিক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১