আপডেট : ২৬ January ২০২২
বগুড়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বানীউল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাজধানী থেকে বগুড়ামুখী হানিফ পরিবহনের বাস ওই এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পাঁচজন। একজনকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, ‘বাসটি আমরা হেফাজতে নিয়েছি। তবে চালক পালিয়ে গেছেন।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১