আপডেট : ২৫ January ২০২২
দীর্ঘ ১১মাস ভাঙা অবস্থায় পড়ে থাকা সেই কালভার্ট মেরামত করা হয়েছে। কালভার্টটি মেরামতে ঐ এলাকার লোকজনের দুর্ভোগ নিরসন হল। মেরামতে ১ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন উপজেলা এলজিইডি কর্মকর্তা। মঙ্গলবার সরেজমিনে গেলে দেখাযায়, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী-সোনাহাটা জিসি ও জোড়গাছা বাজার চারমাথা গামী সড়কের উপর নির্মিত কালভার্টের আগের ঢালাই উঠিয়ে এবং কিছু নতুন রড সংযুক্ত করে মেরামত করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ১১ মাস আগে কালভার্টের পাটাতনের কিছু অংশ ভেঙে গাড়ী চলাচলের অনুপযোগী হয়। এরপর চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসিকে। উপজেলা সহকারী প্রকৌশলী তুহিন সরকার জানান, কালভার্টটি ১১ মাস আগে ভেঙে যাওয়ার কথা তার জানা ছিল না। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের খবর ও মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদের একদিন পর উপজেলা উপ-সহকারী প্রকৌশলীসহ দুইজন সরেজমিন পরিদর্শন করি এবং ফিরে এসে জেলা নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এলাকাবাসির দুর্ভোগ কথা বিবেচনা করে মাত্র ১লক্ষ টাকা টাকা ব্যয়ে কাজটি করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১