আপডেট : ২৫ January ২০২২
গাজীপুরের কালীগঞ্জ থেকে রিচার্ড সরেন ও শুভ সরেন নামের দুই শিশু নিখোঁজ হয়েছে। সোমবার সকালে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে পড়তে যায় ওই দুই শিশু। পরে স্কুল ছুটি হওয়ার পরও তারা আর বাড়ি ফিরেনি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পৃথক দু’টি সাধারণ ডায়েরী করে তাদের অভিভাবকরা। নিখোঁজ ও সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম ইমন। নিখোঁজ শিশু রিচার্ড দিনাজপুরের ফুলবাড়ী থানার কামাল ডাংগা এলাকার শিব নগর গ্রামের বাবু লাল সরেনের ছেলে। সে মূলগাঁও এলাকার সাইরাইজ কিন্ডার গার্টেন স্কুলে প্লে গ্রুপে পড়ে। শুভ জয়পুরহাটের পাঁচবিবি থানার নন্দইল মিসনপাড়া গ্রামের ইলিয়াস সরেনের ছেলে। সেই একই স্কুলে ৩য় শ্রেণিতে পড়ে। তারা দু’জনই মায়ের সাথে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় ভাড়া থাকতেন। তাদের মা স্থানীয় প্রাণ-আরএফএল কারখানায় কাজ করেন। পরিবারর বরাত দিয়ে এসআই জানান, গতকাল সকালে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে পড়তে যায় ওই দুই শিশু। পরে স্কুল ছুটি হওয়ার পরও তারা আর বাড়ি ফিরেনি। পরে তাদের পরিবারের লোকজন বিভিন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বিকেলে পৃথকভাবে দু’টি সাধারণ ডায়েরী করেছে তাদের অভিভাবকরা। তিনি আরো বলেন, রিচার্ড সরেনের বয়স ৫ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি, চুল মাঝারি কালো, পরনে লিল রংয়ের গেঞ্জি ও পায়ে আকাশী স্যান্ডেল এবং শুভ সরেনের বয়স ৮ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি, চুল মাঝারি কালো, পড়নে কালো রংয়ের সোয়েটার ও পায়ে হলুদ স্যান্ডেল। দু’জনের সন্ধান পেলে কালীগঞ্জ থানায় ০১৩২০০৯২৪৮০ যোগাযোগের অনুরোধ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১