আপডেট : ২৪ January ২০২২
সাতক্ষীরা শহরের অদূরে লাবসা দরগাপাড়া এলাকায় কাজী আব্দুর রাশীদ নামের এক প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার ভোর ৪ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডাকাত বাড়ির গ্রীল ভেঙে সবাইকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ায় ডাকাতদের অস্ত্রাঘাতে প্রকৌশলী আব্দুর রাশীদের বৃদ্ধা মা রাহেলা বেগম (৮২) মারাত্মক জখম হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারসহ, র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ জানান, ভোর ৪ টার দিকে ৬/৭ জন ডাকাত আমার বাড়ির জানালর গ্রীল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। প্রথমে তারা আমার বৃদ্ধা মা রাহেলা বেগম কে রাম-দা দিয়ে আঘাত করে। তিনি মারাত্বক জখম হন। মার চিৎকারে আমি দ্বিতীয় তলা থেকে নেমে এসে দেখতে পায় মায়ের রক্তাক্ত অবস্থা। ডাকাতদের সবার হাতে রাম দা । তারা একে একে আমারসহ বাড়িরে সবাইকে বেঁধে ফেলে এবং মোবাইলগুলো নিয়ে নেয়। অস্ত্রের মুখে আমাদেরকে জিম্মি করে আলমারীর চাবি নিয়ে নগদ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি সোনার গহনা নিয়ে যায়। তিনি আরো বলেন, ডাকাতদের মুখে কাপড় বাঁধা ছিল। তাদের আনুমানিক বয়স ২০/২৫ বছর হবে। তারা যাওয়ার সময় হুমকি দিয়ে বলেগেছে , কাউকে বললে পরবর্তীতে তাদের ছেলে মেয়েদের অপহরণ করা হবে। প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী শাম্মা বিনতে রাশীদ (৩০) জানান, ২৫ দিন আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে বাড়িতে ফিরেছেন। তার, তার মা ও চাচির গায়ে যত গহনা ছিলো সবই ডাকাতরা কেড়ে নিয়ে গেছে। এছাড়া আলমারীতে যেসব গহনা ও টাকা ছিলো তাও নিয়ে গেছে। সমস্ত বাড়ি তছনছ করেছে দুর্বৃত্তরা। ডাকাতরা সবাই যুবক। ঘরের ভিতর ৬/৭ জন প্রবেশ করে। ঘরের বাইরে ছিল আরও ৪/৫ জন। প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের স্ত্রী শাকিলা হোসেন (৫২) জানান, বাড়িতে আমরা ৮ জন ছিলাম। তারা সবার হাত বেঁধে ফেলে। রাম-দা, সাবলসহ দেশীয় অস্ত্র ছিলো তাদের হাতে। প্রায় ১৫ ভরি স্বর্ণাংকার, নগদ ৮০ হাজার টাকা , একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় মোবাইল গুলো ঘরের ভিতর ফেলে রেখে চলে যায় তারা।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাড়ির মালিক প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ বাদী হয়ে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনা জানার পরপরই তিনিসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। পুলিশ ইতোমধ্যে এ ডাকাতির ঘটনায় জড়িতদের খোঁজে বের করতে মাঠে নেমেছে বলেও তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১