আপডেট : ২৪ January ২০২২
রাজধানীর রমনায় অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ভ্যানচালক। আজ সোমবার (২৪ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালকের নাম নুর আলম (৪০) ও আহতের নাম মো. তুহিন (৩৬)। আহত তুহিনের ভাই মো. শামিম জানান, নুর আলম ও তুহিন দু'জন দুটি ভ্যানে প্রায় সাড়ে ছয় হাজার করে ডিম বোঝাই করে কারওয়ান বাজার থেকে জিনজিরা যাচ্ছিলেন। পথিমধ্যে রমনা অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় পেছন থেকে শাহ সিমেন্টের মিক্সার মেশিনযুক্ত একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। পরে ফায়ারসার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত দুজনেই তেজগাঁও রেলস্টেশনের পেছনে মসজিদের পাশে থাকেন বলে জানিয়েছেন মো. শামিম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১