আপডেট : ২৪ January ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের উত্থাপন করা দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতীকী অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত তাঁদের এ অনশন চলবে বলে জানিয়েছেন শিক্ষকেরা। এ সময় ‘শিক্ষার্থীদের মানবিক মর্যাদা নিশ্চিত কর’; ‘এখানে কেউ নেই ঐ নামে’; ‘অবিলম্বে শাবিপ্রবি উপাচার্যের অপসারণ কর’; ‘শাবিপ্রবি ভিসির অপসারণ চাই’; ‘তোমার যোগ্য প্রতিনিধি দেশে গড়েছে শ্মশান’; ‘শিক্ষার্থীদের তাজা প্রাণের বিনিময়ে উপাচার্যের গদি রক্ষা নয়’—লেখা প্ল্যাকার্ড দেখা যায় অনশনরত শিক্ষকদের হাতে। প্রতীকী অনশনে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড রুশাদ ফরিদী, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা ঋতু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলি শেহরীন ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ, সাইদ ফেরদৌস, মীর্জা তসলিমা, রেহনুমা আহমেদ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১