আপডেট : ২৪ January ২০২২
নওগাঁয় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে হরিতকীডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাদেরও মৃত্যু হয়। নিহতরা হলেন: উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮), একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), জাহানপুর গ্রামের হেলাল উদ্দীনের ছেলে সজল হোসেন (৩৫) ও জুয়েল হোসেনের ছেলে মিনহাজ হোসেন (২৮)। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাত সাড়ে ৮টায় ধামইরহাট উপজেলা সদর হাট থেকে ৪ জন এক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। এ ঘটনার আরও দুজন গুরুতর আহত হয়। আহতদের পথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাদেরও মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১