বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২২

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা


করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকব।

আজ রোববার এ সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দর্শনার্থী পাস ইস্যুর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে চিঠি দেয়া হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১