আপডেট : ২৩ January ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৯০৬ জনের মধ্যে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে। গতকাল নতুন করে শনাক্ত হয় ৯ হাজার ৬১৪ জন। অর্থাৎ একদিনেই রোগী বেড়েছে ১ হাজার ২৯২ জন। গতকাল নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ। সরকারি হিসাবে করোনা সংক্রমণে মোট ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে ৭৮২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১