বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২২

হাবিপ্রবিতে সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্ণারের যাত্রা শুরু 


মোঃ আবু সাহেব, হাবিপ্রবি প্রতিনিধি:


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্ণার (প্রাথমিক চিকিৎসা) চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সকল হলের হল সুপারগণের হাতে চিকিৎসা সামগ্রী (ওয়েট মেশিন, প্রেসার মাপা মেশিন, নেবুলাইজার, থার্মোমিটার, ব্যান্ডেজ, অক্সিমিটার) তুলে দেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, মেডিক্যাল সেন্টারের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অতিমারির সময়ও হল খোলা রাখা হয়েছে। তাই এই সময়ে তাদের স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ধাপে ধাপে আরও চিকিৎসা সামগ্রী বিতরণসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। 

সেই সাথে সরকারি সকল বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি আহবান জানান এবং হলসুপারগণের প্রতি বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১