বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০২২

সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ


সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবির পক্ষ থেকে বিভিন্ন স্থানে চলমান শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের আওতায় সাতক্ষীরায় প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে প্রতিবন্ধী শীর্তাত মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু। এ ছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালামসহ বিভিন্ন সূধীজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১