বাংলাদেশের খবর

আপডেট : ২১ January ২০২২

ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ৫ মাদক কারবারি আটক


টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ১২০ পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ার হাট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব খান জানান, রাতে গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় পৌঁছে ইয়াবা কেনাবেচার সময় ৫ জনকে ঘেরাও করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করা হলে প্রত্যেকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৫ জনের দেহ থেকে উদ্ধারকৃত ১২০ পিচ ইয়াবার বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের মঈননগর সিকদারপাড়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে মামুন মিয়া (২৮), একই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের জুলহাস মিয়ার ছেলে জনি (২৪), খামারপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আল-আমিন (২৪), গন্ধব্যপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৯), ভানুয়াবহ গ্রামের কুদরত আলীর ছেলে রুবেল মিয়া (২৭)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১