বাংলাদেশের খবর

আপডেট : ২১ January ২০২২

সরিষাবাড়ীতে নির্বাচনী প্রচারে বাধা ও বাড়ী ঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন


জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউপি নির্বাচনে প্রচারণায় বাধা, সমর্থকের বাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং সুষ্ঠ নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নলসন্ধা গ্রামের পশ্চিম মীরকুটুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিকের মেম্বার প্রার্থী নুরুল ইসলাম এ মানববন্ধন করেন। 

মানববন্ধনে নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্ধী মোরগ প্রতীকের প্রার্থী সুরুজ্জামান আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে প্রশাসন দিয়ে হয়রানী ও বাড়ী বাড়ী গিয়ে হামলা ভাঙচুর, লুটপাট করেছে। এছাড়াও ফুটবল প্রতীকের প্রচারণা না করতে কর্মী-সমর্থকদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে আগামী ৩১ জানুয়ারী সুষ্ঠ ভোট নিয়ে শংকায় রয়েছি আমি ও সাধারণ ভোটাররা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফুটবল প্রতীক প্রার্থীর বড় ভাই আব্দুল হাই মেম্বার, খবির উদ্দিন, মকবুল হোসেন, শাহজাহান শেখসহ এলাকার ৫ শতাধিক সাধারণ ভোটাররা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১